সিবি ডেক্স: রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি ঘোষণার কারণে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের জন্য পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপপরিচালক মো. অয়নাল আবেদীন স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। তথ্যটি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।
পরিপত্রে বলা হয়, রমজানের ছুটির পর শ্রেণি কার্যক্রম শুরুর পর এই ১০টি শনিবারে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রতি নির্দেশনা পাঠানো হয়েছে। এতে শিক্ষার্থীদের শিক্ষাগত ক্ষতি পূরণ করা সম্ভব হবে।
0 Comments