বিজ্ঞাপন: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ধারাবাহিকতায় শাওমি বাংলাদেশ শুরু করেছে বহুল প্রতীক্ষিত ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন। “ঈদ আনন্দ ভরপুর, শাওমি কিনে সিঙ্গাপুর” ট্যাগলাইনের এই আয়োজনে শাওমি ফ্যান ও গ্রাহকদের ঈদের আনন্দকে আরও রঙিন, উপভোগ্য এবং স্মরণীয় করে তোলাই মূল লক্ষ্য বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ঈদ উপলক্ষে নির্দিষ্ট মডেলের শাওমি স্মার্টফোন ও ট্যাবলেট কেনার ক্ষেত্রে থাকছে নিশ্চিত উপহার, আকর্ষণীয় ক্যাশব্যাক এবং মেগা পুরস্কার জয়ের সুযোগ। ক্যাম্পেইনে অংশগ্রহণকারী গ্রাহকরা শাওমি ফোন কিনে সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড ভ্রমণের সুযোগ জিতে নিতে পারবেন। পাশাপাশি রয়েছে ৬৫ ইঞ্চি টিভি, এয়ার পিউরিফায়ার ও একটি এয়ার ফ্রায়ার জয়ের সুযোগ।
রেডমি নোট ১৫ সিরিজ, রেডমি ১৫, রেডমি ১৫সি, রেডমি এ ফাইভ, রেডমি প্যাড ২ ও প্যাড ২ প্রো ক্রয়কারীরা মেগা পুরস্কারের জন্য যোগ্য বিবেচিত হবেন। এছাড়া এসব মডেলের ডিভাইসে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার।
রেডমি নোট ১৫ প্রো প্লাস কিনলে গ্রাহক প্রিমিয়াম ট্র্যাভেল ব্যাগের সঙ্গে পাবেন একটি স্মার্টওয়াচ। রেডমি নোট ১৫, রেডমি প্যাড ২ ও প্যাড ২ প্রো কিনলে পাওয়া যাবে প্রিমিয়াম ট্র্যাভেল ব্যাগ। আর রেডমি ১৫, রেডমি ১৫সি ও রেডমি এ ফাইভ কিনলে গ্রাহক পাবেন একটি ট্র্যাভেল ব্যাগ। এছাড়া রেডমি নোট ১৫ ফাইভজি ক্রয়ে থাকছে নিশ্চিত ২০০০ টাকা ক্যাশব্যাক।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ঈদের আনন্দ ছড়িয়ে দিয়ে গ্রাহকদের আনন্দ বহুগুণ বাড়িয়ে তুলতেই এই আয়োজন। প্রতি বছরের মতো এবারের ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনের মাধ্যমে শাওমি ফ্যানদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় প্রতিষ্ঠানটি।
অফারটি পেতে নির্দিষ্ট মডেলের যেকোনো স্মার্টফোন বা প্যাড কিনে গ্রাহকদের বিক্রেতার কাছ থেকে রিটেইল কোড সংগ্রহ করতে হবে। এরপর EWM<space>IMEI No<space>Retail code লিখে ২৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠালেই নিশ্চিত পুরস্কার পাওয়া যাবে এবং মেগা উপহারের জন্য গ্রাহক যোগ্য বিবেচিত হবেন।
0 Comments