ঢাকার আসাদগেট থেকে শ্যামলী রিং রোড সব ক্লিনিক পরিদর্শন করা হবে।

সিবি ডেক্স: রাজধানীর আসাদগেট থেকে শ্যামলী রিং রোড এলাকার সব ক্লিনিক পরিদর্শনের পরিকল্পনা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানিয়েছেন।  

স্বাস্থ্যমন্ত্রী জানান, এই কার্যক্রম চলমান থাকবে এবং নির্দিষ্ট সময়সীমা নেই। আসাদগেট থেকে শ্যামলী রিং রোড পর্যন্ত সব ক্লিনিক আগামী সাত দিনের মধ্যে পরিদর্শন করা হবে। যেখানে অনিয়ম ধরা পড়বে, সেখানে ব্যবস্থা নেওয়া হবে। প্রধান লক্ষ্য হলো জনগণের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, ক্লিনিক বন্ধ করা বা সাজা দেওয়া নয়।  

তিনি আরও বলেন, সেবার মান উন্নয়নের সুযোগ থাকলে তা করা হবে। কিন্তু গুরুতর অবহেলা ধরা পড়লে অফিসিয়ালভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শন শুরু হলে অন্যান্য প্রতিষ্ঠানও সতর্ক হবে। সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মাধ্যমে দেশের সব এলাকায় পরিদর্শন চালানো হবে। এটি কোনো সাময়িক উদ্যোগ নয়, বরং চলমান কার্যক্রম হিসেবে চালিয়ে যাওয়া হবে।  

যে ধরনের ব্যবস্থা নেওয়া হবে– প্রথমে ত্রুটি সংশোধনের জন্য নোটিশ দেওয়া হবে। যন্ত্রপাতি অভাব থাকলে সময় বেঁধে তা সংগ্রহের নির্দেশ দেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন বা লাইসেন্স নবায়নের শর্ত পূরণ না করলে সংশ্লিষ্ট হাসপাতাল বা ক্লিনিক বন্ধ করা হবে।  

স্বাস্থ্যমন্ত্রী নিশ্চিত করেছেন, অনিয়মের জন্য কেউ রক্ষা পাবে না। জনগণের স্বাস্থ্যসেবা ক্ষতিগ্রস্ত করলে কারও ব্যক্তিগত সুবিধার কারণে ক্লিনিক খোলা থাকবে না। প্রধানমন্ত্রী শূন্য সহিষ্ণুতা নির্দেশ দিয়েছেন, যা অনুসরণ করা হবে।

Post a Comment

0 Comments