প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন রাজধানীর যানজট দ্রুত নিরসনের জন্য।

সিবি ডেক্স: প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর যানজট দ্রুত ও কার্যকরভাবে নিরসনের নির্দেশ দিয়েছেন। বিশেষভাবে, ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য তিনি তাগিদ দিয়েছেন।  

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী রাজধানীর যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন। বৈঠকে মূল সমস্যা হিসেবে রাজধানীর যানজটকে চিহ্নিত করা হয় এবং নাগরিক দুর্ভোগ কমাতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।  

গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments