আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে, যার বিস্তৃতি উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়েছে।
এ অবস্থায় মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা পর্যন্ত রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগ-এর দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ সময় দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
এছাড়া আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
0 Comments