উত্তরার শপিং কমপ্লেক্স ভাঙচুর মামলায় ১১ আসামির দুইদিনের রিমান্ড

সিবি ডেক্স: রাজধানীর উত্তরায় একটি শপিং কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেফতার ১১ আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. সুমন মিয়া আসামিদের সাতদিনের রিমান্ড আবেদন করেন। তবে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন এবং রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৫ মার্চ রাতে এক রিকশাচালককে হত্যার গুজব ছড়িয়ে উত্তরার একটি শপিং কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় সোমবার (১৬ মার্চ) রাতে ১১ জনকে গ্রেফতার করে পুলিশ।

Post a Comment

0 Comments