পাচার হওয়া অর্থ দ্রুত ফেরাতে গভর্নরের ফার্স্ট ট্র্যাক নির্দেশ

সিবি ডেক্স: আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে পাচার হওয়া অর্থ দ্রুত ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান। সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, পাচারকৃত অর্থ ফেরত আনার কার্যক্রম আরও বেগবান ও ফলপ্রসূ করতে নবনিযুক্ত গভর্নর ‘স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্স’-এর কনসালট্যান্টের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে গভর্নর দ্রুততার সঙ্গে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

একই সঙ্গে অর্থ ফেরত আনার প্রক্রিয়াকে ‘ফার্স্ট ট্র্যাক’-এ নিয়ে আসার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মুখপাত্র। দ্রুত ফল পাওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট কার্যক্রমে গতি আনার ওপর গুরুত্বারোপ করেন গভর্নর।

Post a Comment

0 Comments