কূটনৈতিক সূত্রে জানা গেছে, ময়মনসিংহের হালুয়াঘাটের বাসিন্দা ফিলিপ সাংমাকে আটকের বিষয়টি পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে সহায়তা করেছিলেন।
বাংলাদেশে গ্রেপ্তার এড়াতে পরবর্তীতে তিনিও অবৈধভাবে ভারতে প্রবেশ করেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ৭ মার্চ রাতে ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স জানিয়েছিল।
0 Comments