গ্রেপ্তারকৃতরা হলেন ইন্নত বেপারী, বিপ্লব বেপারী, ইরাক ও বিশ্বাসী। তারা সবাই জামালপুর জেলার ইসলামপুর থানার বেপারীপাড়া এলাকার বাসিন্দা। জানা গেছে, তারা পাড়াগাঁও এলাকার শফিকুল আজম (সজীব) এর বাড়িতে ভাড়া থেকে বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা হকারির আড়ালে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানার এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই আবু তাহের, এএসআই আনোয়ার-১ ও এএসআই রাজীব রায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-২৬, ১৬/০৩/২৬) দায়ের করা হয়েছে এবং পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
0 Comments