সোমবার (১৬ মার্চ) বিকেলে দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে জেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে, যা মন্ত্রী-এমপি, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ সবাই পাবেন। তবে কারা আগে পাওয়া উচিত, তা সবাই বোঝেন। নির্বাচনের আগে দেশের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই সে অনুযায়ী কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের সময় সারা বাংলাদেশ ঘুরে মানুষের কাছ থেকে একটি বিষয় বেশি শুনেছেন—দীর্ঘ ১৫ বছরে দেশ যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল, সেভাবে এগোয়নি। তাই দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, গত ১৫ থেকে ১৬ বছরে যে কাজগুলো হয়নি, সেগুলো ১৫ বা ১৬ মাসে সম্পন্ন করা সম্ভব নয়। তাই ধৈর্য ধরে ধাপে ধাপে কাজ এগিয়ে নিতে হবে। এই সরকার শুধু যারা ভোট দিয়েছে তাদের নয়, যারা ভোট দেয়নি তাদেরও সরকার। জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাবে।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সমাজকল্যাণ ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ স্থানীয় সংসদ সদস্য ও নেতারা।
0 Comments