রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, অদম্য মনোবলই মানুষের সবচেয়ে বড় শক্তি। আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে তিনি সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, শত অত্যাচারের মুখেও বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য এবং সাহসে অবিচল।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয় বিশিষ্ট নারীকে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাদের হাতে এ পুরস্কার তুলে দেন।
অর্থনৈতিক ক্ষেত্রে নুরুন নাহার আক্তার, ‘শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর, ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কার গ্রহণ করেন।
0 Comments