সিবি ডেক্স: নীলফামারীর ডোমার উপজেলায় বাস, ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
রবিবার (২৯ মার্চ) দুপুরে নীলফামারী-ডোমার মহাসড়কের হরিণচড়া ইউনিয়নের শালমারা নিলাহাটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ডোমার বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা নীলফামারী-সৈয়দপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের ধাক্কায় পাশে থাকা ডোমার থেকে নীলফামারীগামী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে নিচে পড়ে যায়। একই সঙ্গে বাসটিও সড়কের নিচে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় বাস ও অটোরিকশার অন্তত ২০ জন যাত্রী আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে নেমে আহতদের নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠান।
খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দুর্ঘটনায় জড়িত বাস, ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “দুর্ঘটনাস্থল থেকে যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
0 Comments