মিরপুর চিড়িয়াখানায় শিক্ষার্থীদের হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর ফাহিম

সিবি ডেক্স: রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আটক করেছেন একদল শিক্ষার্থী। রোববার (২৯ মার্চ) বিকেলে চিড়িয়াখানার সামনে অবস্থানকালে তাকে ঘিরে ধরে শিক্ষার্থীরা আটক করে।

ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা জানান, আর এস ফাহিমের বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ড এবং বিগত সময়ে ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান বা উসকানিমূলক ভূমিকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। আটকের পর বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। পরে সেখানে পুলিশের একটি গাড়িও উপস্থিত হয়।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, তারা ফাহিমকে নিজেদের হেফাজতে রেখে পুলিশকে খবর দিয়েছেন এবং পুলিশ এসে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হবে।

এদিকে এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, চিড়িয়াখানা এলাকার সামনে উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরলে নিরাপত্তার স্বার্থে আর এস ফাহিমকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে।

Post a Comment

0 Comments