বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩য় আদালতের বিচারক নজরুল ইসলাম এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ফজল সরকার রায়গঞ্জ উপজেলার পানাইগাতী গ্রামের মৃত ছবদের আলীর ছেলে।
মামলা সূত্রে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হামিদুল ইসলাম দুলাল জানান, রায়গঞ্জ উপজেলার ক্ষুদ্র বাসুরিয়া গ্রামের আব্দুর রউফ খন্দকারের মেয়ে নূর মহলের সঙ্গে ফজল সরকারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধের জেরে ২০২১ সালে তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ (ডিভোর্স) হয়। তবে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তাঁরা পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসার শুরু করেন।
২০২৩ সালের ২৬ জুন রায়গঞ্জ উপজেলার লক্ষ্মীখোলা ব্রিজের পাশের একটি ইউক্যালিপটাস গাছ থেকে নূর মহলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই ইয়াকুব হোসেন বাদী হয়ে ফজল সরকারকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় প্রদান করেন।
0 Comments