এর আগে স্থানীয় সময় সকাল ৭টায় টার্মিনাল ত্যাগ করার কথা ছিল ফ্লাইটটির। তবে কয়েক ঘণ্টা বিলম্বের পর এটি যাত্রা শুরু করে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিমানবন্দরে একটি বিস্ফোরণের ভিডিও সামনে আসার পর সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করেছিল। যদিও সে সময় সিদ্ধান্তটির বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।
দুবাই সরকারের মিডিয়া অফিসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দাবি করা হয়েছে, বিমানবন্দরে বড় কোনো ঘটনা ঘটেনি। সেখানে বলা হয়, একটি হামলা প্রতিহত করার সময় কিছু ধ্বংসাবশেষ পড়ে ছোটখাটো একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একইসঙ্গে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের কোনো ঘটনা ঘটেছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দাবিও অস্বীকার করেছে কর্তৃপক্ষ।
0 Comments