সিবি ডেক্স: দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এখন থেকে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে সহায়তাকারীকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।
সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতেই এই অর্থ পুরস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তথ্যের সত্যতা যাচাই সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যেই পুরস্কারের অর্থ প্রদান করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।
এছাড়া জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
0 Comments