স্বাধীনতা দিবসে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

সিবি ডেক্স: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৩ মার্চ) দলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন, দোয়া অনুষ্ঠান ও সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন।

ঘোষণা অনুযায়ী, আগামী ২৫ মার্চ বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়া কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা সভায় বক্তব্য দেবেন।

পরদিন ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একইসঙ্গে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন সকালে ডা. শফিকুর রহমান রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন।

Post a Comment

0 Comments