সিবি ডেক্স: নরসিংদী জেলা সদর হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৩ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। সোমবার (২৩ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে র্যাব ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-১১ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম জানান, সরকারি হাসপাতালে রোগীদের নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত ও দালালদের দৌরাত্ম্য রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে ১৩ জন চিহ্নিত দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থদণ্ড এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
0 Comments