সিবি ডেক্স: চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে আবু বক্কর (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর গাজীপুরের জয়দেবপুর সদর থানার দেবীপাড়া গ্রামের মো. মনিরুজ্জামানের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, ঈদের ছুটিতে ৬-৭ জন বন্ধু মোটরসাইকেলযোগে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে গাজীপুর থেকে রওনা দেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় পৌঁছালে তাদের বহরের একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন আবু বক্কর। পরে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
0 Comments