রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ: প্রধানমন্ত্রী

সিবি ডেক্স: প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল ইসলামের সঙ্গে বৈঠককালে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, বৈঠকে সড়ক পরিবহনের বর্তমান অবস্থা সম্পর্কে মন্ত্রীর কাছ থেকে তথ্য নেন প্রধানমন্ত্রী এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এর অংশ হিসেবে রাজধানীতে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments