রয়টার্স জানায়, ঘটনাস্থলে ফায়ারফাইটার ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে এবং জরুরি সেবা সংস্থাগুলো পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।
ধোঁয়া দেখা যাওয়ার পরপরই দূতাবাস সতর্কবার্তা জারি করে। ঘোষণায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ যেন দূতাবাসে না যান। আশপাশের বাসিন্দা ও কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিজ নিজ বাসস্থানের নিচতলায় এবং জানালা থেকে দূরে আশ্রয় নিতে বলা হয়েছে। অপ্রয়োজনে বাইরে বের না হতেও পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা ও অতিরিক্ত সতর্ক থাকার কথা বলা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, দূতাবাসের কর্মীরাও নিজ নিজ স্থানে আশ্রয় নিয়েছেন।
তাৎক্ষণিকভাবে ধোঁয়ার উৎস বা ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
0 Comments