মন্ত্রী এসব কথা বলেন শনিবার সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টস আয়োজিত হলি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে। তিনি সাংবাদিকদের বলেন, যেসব প্রবাসী নিহত হয়েছেন, তাদের তথ্য সংশ্লিষ্ট দেশের সরকারকে জানানো হয়েছে এবং মন্ত্রণালয় নিয়মিত খোঁজখবর নিচ্ছে। প্রধানমন্ত্রীও বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
উল্লেখ্য, যুদ্ধ পরিস্থিতির কারণে ঢাকায় শনিবার মধ্যপ্রাচ্যগামী ২০টি ফ্লাইট বাতিল হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে গত ৮ দিনে ঢাকায় ২৬৮টি ফ্লাইট বাতিল হয়েছে, পরিচালিত হয়েছে ২১৪টি ফ্লাইট। চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও শনিবার ১২টি ফ্লাইট বাতিল হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ৮০। বিমানবন্দরের পক্ষ থেকে যাত্রীদের আগেভাগে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
0 Comments