স্বাধীনতা দিবসে দেশবাসী ও প্রবাসীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সিবি ডেক্স: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দেশের সর্বস্তরের জনগণ এবং প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।  

প্রধানমন্ত্রী বলেন, ২৬ মার্চ বাংলাদেশের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এই দিনে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। একইসঙ্গে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা-বোন এবং স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।  

তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের অগ্রগতি ও উন্নয়নের ধারাকে বেগবান করতে জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করা জরুরি।  

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, স্বাধীনতা দিবসের তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে এবং একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে।  

সবশেষে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন তিনি।

Post a Comment

0 Comments