নিষেধাজ্ঞা শিথিলে কয়েক বছর পর ইরান থেকে এলপিজি কিনল ভারত।

সিবি ডেক্স: তেহরানের তেল ও পরিশোধিত জ্বালানির ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহারের পর কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো ইরান থেকে এলপিজি কার্গো কিনেছে ভারত।  

২০১৯ সালে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে ইরান থেকে জ্বালানি আমদানি বন্ধ করে দিয়েছিল দেশটি। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় আবারও ইরানি জ্বালানি কিনতে শুরু করেছে ভারত।  

নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাঙ্কার ‘অরোরা’, যা ইরানি এলপিজি বহন করছে, শিগগিরই ভারতের পশ্চিম উপকূলের ম্যাঙ্গালোর বন্দরে পৌঁছাবে বলে জানা গেছে।  

এই জ্বালানি ভারতের তিনটি প্রধান রাষ্ট্রীয় তেল সংস্থা—ইন্ডিয়ান অয়েল করপোরেশন, ভারত পেট্রোলিয়াম করপোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশনের মধ্যে ভাগ করে নেওয়া হবে।  

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে।

Post a Comment

0 Comments