মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর তালতলা এলাকায় বিএনপি ও ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতৃবৃন্দ এ উপহার পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীবসহ অন্যান্য নেতাকর্মীরা।
প্রতিনিধি দলটি শিশু ফাতেমার জন্য নতুন জামা, জুতা ও কসমেটিক্স এবং তার নানির জন্য শাড়িসহ ঈদ উপহার হস্তান্তর করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাদের কাছে ঈদের শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়।
উল্লেখ্য, কিছুদিন আগে বাংলা কলেজের সামনে নানিকে সহায়তা করতে গিয়ে রাস্তা পারাপারের সময় আহত হয় শিশু ফাতেমা। পরে সেখানে দায়িত্ব পালনরত এক পুলিশ সার্জেন্ট তাকে প্রাথমিক চিকিৎসা দেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে।
0 Comments