সিবি ডেক্স: ইরান দখলদার ইসরায়েলের ওপর তৃতীয় দফায় মিসাইল হামলা চালিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম Times of Israel অনুযায়ী, বাংলাদেশ সময় শনিবার রাত প্রায় ২টার দিকে নতুন মিসাইল ছোড়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত ইরান তিনবার মিসাইল হামলা চালিয়েছে। নতুন মিসাইলের প্রভাবে ইসরায়েলের মধ্যাঞ্চল এবং দখলকৃত পশ্চিমতীরে সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ এবং ওই অঞ্চলের নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।
0 Comments