সাংবাদিকবান্ধব সরকার, কল্যাণে নতুন উদ্যোগ: বাছির জামাল

সিবি ডেক্স: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বাছির (বাছির জামাল) বলেছেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব এবং সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।  

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।  

তিনি বলেন, অবসরকালীন ভাতাসহ সাংবাদিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। অতীতে সাংবাদিকদের আবাসনের ব্যবস্থা করার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা এবং সেই কার্যক্রম প্রসারে বেগম খালেদা জিয়ার অবদানের কথাও তুলে ধরেন তিনি।  

তিনি আরও বলেন, সাংবাদিকদের জন্য আবাসনসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান সময়েও নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।  

সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি আশ্বস্ত করেন, হবিগঞ্জ জেলার সব সাংবাদিক যেন কল্যাণ ট্রাস্টের সুবিধা পেতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে এবং মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।

Post a Comment

0 Comments