পবিত্র জুমাতুল বিদা কাল, দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালনের প্রস্তুতি

সিবি ডেক্স: পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা আগামীকাল সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হবে। এ উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের সব মসজিদে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।  

জুমার নামাজে অংশ নিতে ধর্মপ্রাণ মুসল্লিরা বিভিন্ন মসজিদে সমবেত হবেন। নামাজের আগে খতিব ও আলেমরা জুমাতুল বিদার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে খুতবা প্রদান করবেন।  

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও বিশ্বমানবতার মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।  

Post a Comment

0 Comments