ইরানের হামলায় ইসরায়েলের হাইফার তেল শোধনাগারে আগুন, বিদ্যুৎ বিপর্যয়

সিবি ডেক্স: ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বন্দর নগরী হাইফার প্রধান তেল শোধনাগারে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) চালানো এ হামলার পরপরই সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।  

ইসরায়েলি অ্যাম্বুলেন্স সংস্থা মেগান ডেভিড অ্যাডম জানিয়েছে, হামলায় অন্তত একজন সামান্য আহত হয়েছেন। তবে দেশটির জ্বালানিমন্ত্রী এলি কোহেন দাবি করেছেন, তেল শোধনাগারে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।  

হামলার পর ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হলেও কিছু এলাকায় এখনো সংযোগ স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  

এর আগে ইসরায়েল ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলা চালালে এর জবাবে ইরান মধ্যপ্রাচ্য ও ইসরায়েলের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে।  

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে হাইফার তেল শোধনাগারে দাউ দাউ করে আগুন জ্বলতে এবং ঘন ধোঁয়া বের হতে দেখা গেছে, যা অঞ্চলের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

Post a Comment

0 Comments