সিবি ডেক্স: সাবরাং এলাকার ক্যাম্পের কাঠি সংলগ্ন লবণের মাঠ থেকে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) সদস্যরা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। অভিযানকালে কোনও মাদক কারবারিকে আটক করা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান।
অধিনায়কের তথ্য অনুযায়ী, বৃহপ্রতিবার মাদকের একটি বড় চালান মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন তিনজন ব্যক্তি প্লাস্টিকের বালতি হাতে লবণ মাঠে আসে এবং মাদক লুকিয়ে পালিয়ে যায়। বিজিবি তল্লাশি করে কাদা মাটির নিচ থেকে মাদক উদ্ধার করে।
আটককৃত মাদক আইনি ব্যবস্থার মাধ্যমে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন।
0 Comments