সিবি ডেক্স: যুক্তরাষ্ট্রের ১৫ দফার শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। তেহরান বৃহস্পতিবার মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের প্রস্তাবের জবাব পাঠিয়েছে। ইরান যুদ্ধে অবসান এবং পুনরাবৃত্তি রোধ, ক্ষতিপূরণ, সব ফ্রন্টে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালির ওপর সার্বভৌমত্ব স্বীকৃতির শর্ত জুড়ে দিয়েছে।
ইরানি সূত্র বলেছে, তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করেছে এবং মনে করছে, এই আহ্বান এক ধরনের ‘প্রতারণা’ হতে পারে। যুক্তরাষ্ট্রকে শান্তিপ্রিয় হিসেবে দেখানো, বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণ এবং দক্ষিণ ইরানে সামরিক প্রস্তুতির জন্য সময় নষ্ট করার মতো লক্ষ্য থাকতে পারে।
0 Comments