Recents in Beach

ব্রেকিং নিউজ

মাদকসেবন নিয়ে ঝগড়া, তেজগাঁওয়ে কাঁচের আঘাতে পথশিশুর মৃত্যু

সিবি ডেক্স: রাজধানীর তেজগাঁওয়ে মাদকসেবনকে কেন্দ্র করে ঝগড়ার জেরে কাঁচের টুকরার আঘাতে ময়জুল ওরফে কালু (১৬) নামে এক পথশিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আরেক পথশিশু হামিদুল তেজগাঁও থানা-পুলিশের হেফাজতে রয়েছে।

শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত পৌনে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় ময়জুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু আমিন জানায়, হোটেল শেরাটনের রেলক্রসিংয়ের সামনে মাদকসেবন নিয়ে ময়জুল ও হামিদুলের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে হামিদুল একটি কাঁচের টুকরা দিয়ে ময়জুলের ঘাড়ের বাম পাশে আঘাত করলে সে গুরুতর আহত হয়।

পরে অন্যান্য পথশিশুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি তেজগাঁও থানা-পুলিশকে জানানো হয়েছে।

Post a Comment

0 Comments