রাজবাড়ীতে ব্রিজের সঙ্গে ধাক্কা, ট্রেনের ছাদের যুবক নিহত

সিবি ডেক্স: রাজবাড়ীর কালুখালী উপজেলায় কালিকাপুর রেল ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদের ওপর থাকা এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী লোকাল শাটল ট্রেনটি ব্রিজের কাছে পৌঁছালে ওই যুবক গুরুতর আহত হন এবং ট্রেনের ওপরেই পড়ে যান।  

মরদেহটি ট্রেনটি কালুখালী জংশনে পৌঁছানোর পর স্থানীয়রা ও রেলওয়ে পুলিশের সহায়তায় নামানো হয়। এই ঘটনায় প্রায় ১২ মিনিট ট্রেন চলাচল বিলম্বিত হয়। নিহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। রাজবাড়ী রেলওয়ে থানা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। রেলওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Post a Comment

0 Comments