স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ কক্সবাজারে তিন দিনের সরকারি সফরে

সিবি ডেক্স: স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ শুক্রবার থেকে তিন দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন। ২০ মার্চ বিকেলে ঢাকা থেকে আকাশপথে কক্সবাজারে পৌঁছে সার্কিট হাউজে অবস্থান করবেন এবং রাত ৯টায় পেকুয়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। 

সফরের দ্বিতীয় দিনে, ২১ মার্চ শনিবার, পেকুয়া সদরের ঈদগাহ মাঠে তিনি পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। এরপর নিজ বাসভবনে স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। দুপুরে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন প্রাঙ্গণে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 

সফরের শেষ দিনে, ২২ মার্চ রবিবার বিকেলে তিনি কক্সবাজার বিমানবন্দর হয়ে ঢাকায় ফেরত আসবেন।

Post a Comment

0 Comments