জামায়াতে ইসলামী এককভাবে লড়বে, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী প্রস্তুতি চলছে

সিবি ডেক্স: আগামী স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটি সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচনে নিজের শক্তিতে প্রতিদ্বন্দ্বিতা করবে।  

দলটির আমির ডা. শফিকুর রহমান তৃণমূল নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যেই প্রতিটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য তিনজনের সম্ভাব্য প্রার্থীর তালিকা (প্যানেল) কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হচ্ছে। সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত নাম কেন্দ্রীয় কমিটি ঘোষণা করবে।  

জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মাওলানা আব্দুল হালিম বলেন, “সারা দেশে প্রস্তুতি পূর্ণাঙ্গ করতে এখন আমরা প্রক্রিয়াটি চূড়ান্ত করছি যাতে সবখানে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব হয়।” স্থানীয় নির্বাচনে জোট নয়, এককভাবে লড়ার পেছনে জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের হার ও সাংগঠনিক শক্তিকে কাজে লাগানো লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রার্থীরা পবিত্র ঈদুল ফিতরের পর মাঠে প্রচারণা শুরু করবেন।

Post a Comment

0 Comments