পরিবার সূত্রে জানা যায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত করেন যে তার দুই কিডনিই অকার্যকর হয়ে পড়েছে। জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা ও কিডনি প্রতিস্থাপন প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর জন্য প্রয়োজন কয়েক লাখ টাকা, যা তার দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
এদিকে প্রতিদিনই বাড়ছে চিকিৎসা ব্যয়। হাসপাতালে বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন আবু বক্কর সিদ্দিক, আর পাশে দাঁড়িয়ে অসহায় চোখে তাকিয়ে আছেন তার স্বজনরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হওয়ায় তার এমন পরিস্থিতিতে পুরো পরিবার এখন দিশেহারা হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা। তারা বলেন, সবার সামান্য সহযোগিতাই পারে একটি জীবন বাঁচাতে এবং একটি পরিবারকে তাদের প্রিয় মানুষটিকে ফিরে পেতে সাহায্য করতে।
হৃদয়বান ব্যক্তিদের যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসে চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। সহায়তা পাঠানোর জন্য বিকাশ নম্বর দেওয়া হয়েছে: ০১৩৪৩৫১৮৬২১ (পার্সোনাল)। রোগীর নাম মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, পিতা আব্দু রহিম মনজুর। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার পুরাতন বিওসি এলাকায়।
0 Comments