সিবি ডেক্স: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় উভয় পক্ষ যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। সোমবার (২৩ মার্চ) ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি দাবি করেন, আলোচনায় ‘প্রধান বিষয়গুলোতে ঐকমত্য’ হয়েছে।
ট্রাম্প আরও জানান, ইরানিরাই আলোচনার জন্য তাকে ফোন করেছে এবং তিনি নিজে থেকে যোগাযোগ করেননি। তিনি কোনো চুক্তির গ্যারান্টি দিতে না পারলেও উল্লেখ করেছেন, সফল হলে এটি ইরান ও মধ্যপ্রাচ্যের জন্য একটি ইতিবাচক সূচনা হবে।
এদিকে, ইরান আংশিকভাবে এই দাবিকে অস্বীকার করেছে। দেশটির আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো ধরনের আলোচনা চলছে না। তবে ট্রাম্প দাবি করছেন, তার আলোচনায় ইসরাইলের নেতারা খুবই খুশি হয়েছেন।
0 Comments