ইরান যুক্তরাষ্ট্রের সামরিক অর্থায়নকারী প্রতিষ্ঠানকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা

সিবি ডেক্স: ইরান আন্তর্জাতিক বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি সতর্কবার্তা জারি করেছে। দেশের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ গত রোববার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে জানিয়েছেন, যে সব আর্থিক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের সামরিক বাজেটে অর্থায়ন করে, সেগুলোকে এখন থেকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ধরা হবে। তিনি মার্কিন ট্রেজারি বন্ডকে ‘ইরানিদের রক্তে ভেজা’ হাতিয়ার আখ্যা দিয়ে বলেন, এসব বন্ড ক্রয় বা ধারণ করা মানে হচ্ছে ইরানের জনগণ ও ভূখণ্ডের ওপর হামলার সমর্থন করা। 

গালিবাফ আরও বলেন, ‘আমরা বিনিয়োগ পর্যবেক্ষণ করি এবং এটি বিনিয়োগকারীদের জন্য চূড়ান্ত সতর্কবার্তা।’ ইরান মার্কিন ঋণপত্রে বিনিয়োগকে তাদের যুদ্ধযন্ত্রকে সমর্থন হিসেবে দেখছে। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্বিচার হামলায় অন্তত দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে। জবাবে ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে।

Post a Comment

0 Comments