স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভুঁইয়া স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে। এতে এটিকে তার সরকারি সফর হিসেবে উল্লেখ করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, ৮ মার্চ রোববার দুপুর ২টায় তিনি বাংলাদেশ সচিবালয় থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর উদ্দেশ্যে রওনা দেবেন। বিকেল ৩টা ৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে বিকেল ৪টা ১০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন।
সেখান থেকে তিনি কক্সবাজার সার্কিট হাউজে সংক্ষিপ্ত সময় অবস্থান করবেন। সন্ধ্যা ৭টায় কক্সবাজার থেকে পেকুয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে রাত ৮টার দিকে পেকুয়ায় পৌঁছে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।
পরদিন ৯ মার্চ সকাল ১০টায় পেকুয়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল সাড়ে ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
দুপুর ২টায় সার্কিট হাউজ থেকে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়ে বিকেল ২টা ৪৫ মিনিটে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকেল ৩টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছে সড়কপথে গুলশানস্থ নিজ বাসভবনে ফিরবেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার নিজ জেলায় সরকারি সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ সফরে জেলার আইন-শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মিলবে।
0 Comments