লেবাননের হিজবুল্লাহ ছুঁড়েছে মিসাইল, হাইফা নৌঘাঁটি লক্ষ্য
March 08, 2026
সিবি ডেক্স: দখলদার ইসরায়েলের হাইফা নৌঘাঁটিকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বাংলাদেশ সময় রাত প্রায় ২টা এবং স্থানীয় সময় রাত ৮টার দিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে হিজবুল্লাহ ইসরায়েলি শহর কিরাত সামোনাকে লক্ষ্য করে রকেট ছুঁড়েছিল। হামলার সময় একই সময়ে ইরান থেকেও কয়েক ধাপে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং পরিস্থিতি তীব্র নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে।
0 Comments