সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ইরানের বার্তাসংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে, সুপ্রিম লিডার নির্বাচনকারী অ্যাসেম্বলি অব এক্সপার্টের বৈঠক অনুষ্ঠিত হবে। সম্প্রতি অ্যাসেম্বলি সদস্য হোসেন মোজাফারি বলেন, “ঐশ্বরিক সহায়তায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন বৈঠক অনুষ্ঠিত হবে। এ সময়ের মধ্যে কেউ গুজব ছড়াবেন না।”
নতুন সুপ্রিম লিডার হিসেবে খামেনির ছেলে মোজতবা খামেনির নাম শোনা যাচ্ছে, তবে ইরান আনুষ্ঠানিকভাবে এখনও এই তথ্য নিশ্চিত করেনি। এই পদক্ষেপ দেশের রাজনৈতিক ও কূটনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
0 Comments