স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা পালন করে আসছেন আব্দুল্লাহ আল যোবাইর। ছাত্রজীবনে নেতৃত্বের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার অবস্থান, শিক্ষা বিস্তারে ভূমিকা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা তাকে একটি গ্রহণযোগ্য মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে মন্তব্য করছেন অনেকেই।
বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পক্ষে বিভিন্ন পোস্ট, ব্যানার, ফটোকার্ড ও ভিডিও বার্তা ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে “উখিয়ার পরিবর্তনের প্রত্যাশা” শীর্ষক প্রচারণায় তাকে ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চাওয়ার আহ্বান জানানো হচ্ছে।
উপজেলার বিভিন্ন পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, শিক্ষিত, সৎ ও ক্লিন ইমেজের নেতৃত্ব বর্তমান সময়ে অত্যন্ত প্রয়োজন। তাদের মতে, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে তরুণ ও উদ্যমী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জনমত ততই স্পষ্ট হচ্ছে। সেই প্রেক্ষাপটে আব্দুল্লাহ আল যোবাইরের নাম সামনে আসা উখিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।
তবে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণার বিষয়ে তার পক্ষ থেকে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। তবুও স্থানীয় জনগণের প্রত্যাশা ও সামাজিক মাধ্যমে প্রচারণা ইঙ্গিত দিচ্ছে—আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তিনি হতে পারেন একটি আলোচিত ও শক্ত অবস্থানের প্রার্থী।
উখিয়া উপজেলার রাজনৈতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন—জনপ্রিয়তার এই ধারা কি শেষ পর্যন্ত প্রার্থিতায় রূপ নেবে? সময়ই দেবে তার উত্তর।
0 Comments