নির্বাচনী প্রস্তুতি জোরদারে আনসার-ভিডিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) নির্বাচনী প্রস্তুতি জোরদারে একটি মতবিনিময় সভা আয়োজন করেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এ সভায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালনের বিষয়ে আনসার ও ভিডিপি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় জেলার পাঁচটি উপজেলার প্লাটুন সরাসরি অংশ নেয় এবং অন্যান্য উপজেলাগুলো ভার্চুয়ালি যুক্ত হয়। পাশাপাশি রাঙামাটি ও বান্দরবান জেলা থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যরা ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান। তিনি বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন ও বিধি অনুসরণ করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের পরিচালক জিয়াউর রহমান, ৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আমমার হোসেন, ৩১ আনসার ব্যাটালিয়নের পরিচালক মুনমুন সুলতানা এবং খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক মো. রুবায়েত বিন সালাম।

সভাটির সার্বিক সহযোগিতা করেন খাগড়াছড়ি জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান। বক্তারা জানান, নির্বাচনী দায়িত্ব পালনে আনসার ও ভিডিপি সদস্যরা মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Post a Comment

0 Comments