দায়িত্ব ছাড়ার ঘোষণা ঢাবি ভিসির, শিক্ষকতায় ফেরার ইচ্ছা প্রকাশ

সিবি ডেক্স: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. নিয়াজ আহমদ খান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন, আপদকালীন পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং সেই পরিস্থিতি এখন আর নেই বলে তিনি উপাচার্যের পদ থেকে সরে দাঁড়াতে চান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। ড. নিয়াজ আহমদ খান বলেন, ডেপুটেশনের এই দায়িত্ব থেকে সরে গিয়ে তিনি আবার শিক্ষকতায় ফিরে যেতে চান।

Post a Comment

0 Comments