বুধবার (২৫ ফেব্রুয়ারি) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর সম্মেলন কক্ষে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন-এর প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় শ্রমিক ও মালিকের মধ্যে সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য উভয় পক্ষকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধান করা জরুরি। শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাস্তবমুখী উদ্যোগ নিতে হবে। আমরা এখানে কাজ করতে এসেছি—এটাই আমাদের মূল লক্ষ্য।
সভায় প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বিদেশগামী কর্মীদের প্রি-ডিপারচার অরিয়েন্টেশন (পিডিও) সঠিকভাবে না হওয়ায় তাদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। তিনি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও কার্যকর করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাসহ বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
0 Comments