সোমবার (৯ ফেব্রুয়ারি) এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। তথ্য অধিদপ্তরের উদ্যোগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মিডিয়া সেন্টারটি স্থাপন করা হয়েছে। নির্বাচন উপলক্ষে বাংলাদেশে অবস্থানরত বিদেশি সাংবাদিকরা এই মিডিয়া সেন্টার থেকে প্রয়োজনীয় তথ্য ও লজিস্টিক সহায়তা পাবেন।
৯ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মিডিয়া সেন্টারের কার্যক্রম চালু থাকবে। পাশাপাশি বিদেশি সাংবাদিকদের নির্বাচনসংক্রান্ত তথ্য সরবরাহের জন্য দুটি হটলাইন নম্বরও চালু করা হয়েছে। হটলাইন নম্বর দুটি হলো ৪৮৩২২৩৪৪ এবং ৪৮৩২২৪৩৫।
0 Comments