Recents in Beach

ব্রেকিং নিউজ

বিএনপির বিজয়ে তারেক রহমানকে শ্রীলঙ্কা প্রেসিডেন্টের অভিনন্দন

সিবি ডেক্স: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন অনূঢ়া কুমারা দিশানায়েক। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

পোস্টে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বাংলাদেশের জনগণের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের প্রতি তাদের আস্থা পুনর্ব্যক্ত হয়েছে। তিনি উল্লেখ করেন, নির্বাচনে বিএনপির বিজয় তারেক রহমানের নেতৃত্বের প্রতি জনগণের আস্থার প্রতিফলন।

এ ছাড়া ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে একসঙ্গে কাজ করার আগ্রহের কথাও তিনি উল্লেখ করেন।

Post a Comment

0 Comments