জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, রাতে বোমা বানানোর সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়।
তিনি আরও বলেন, যে বাড়িতে বোমা তৈরি করা হচ্ছিল সেটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং টিনের চালা উড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
0 Comments