তিনি লেখেন, রমজান মাসকে সামনে রেখে খাদ্যদ্রব্য, ভোজ্যতেল ও ভোগ্যপণ্যের বড় আমদানিকারক সিন্ডিকেট—যেমন বসুন্ধরা, ফ্রেশ, সিটি গ্রুপ, টিকে গ্রুপ, নাবিল গ্রুপ ও এসিআই লিমিটেড—এবং মজুতদার ও পাইকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, তার নির্বাচিত সংসদীয় আসন থেকে এই কার্যক্রম শুরু হবে এবং প্রয়োজন হলে তা আরও বিস্তৃত করা হবে। কোনো বড় নেতা, মন্ত্রী বা সরকারি কর্মকর্তার প্রভাব ব্যবহার করে পার পাওয়ার সুযোগ থাকবে না বলেও তিনি সতর্ক করেন।
স্ট্যাটাসে তিনি বলেন, সাধারণ নিন্ম আয়ের মানুষ যদি ঠিকভাবে খাবার না পায়, তবে এই ‘মাফিয়াদের’ বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করা হয়েছে।
0 Comments