ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে রোহিঙ্গা বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোহাম্মদ সেলিম ,ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালুতে ফাঁস লাগানো অবস্থায় মোহাম্মদ (৫৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে রোহিঙ্গা নাগরিক তাৎক্ষণিক নিহতের বিস্তারিত পরিচয় কেউ বলতে পারছেনা।

বুধবার আজ সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কালির ছড়ার প বন এলাকা বিচি ঘোনার পাহাড়ের ঢালুতে ঝুলন্ত এ লাশের সন্ধান মিলে।

স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল আলম মিনার জানান, লাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন,বৃদ্ধটি কয়েকের দশক পূর্বে মায়ানমার থেকে এসে এখানে বসবাস শুরু করে। তবে কি কারণে এ ঝুঁকিপুর্ণ পাহাড়ের ঢালুর গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন বুঝে উঠতে পারছেন না। বৃদ্ধের এভাবে উচূ পাহাড়ের ঢালুতে ফাঁস লাগিয়ে আত্মহত্যার বিষয়টি স্থানীয়দের পীড়া দিচ্ছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মজদার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন,তিনি এ মুহূর্তে লাশের সুরতহাল তৈরীতে ব্যস্ত আছেন।

Post a Comment

0 Comments